দুরন্ত আশা ——-শাকেরা বেগম শিমু

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬

দুরন্ত আশা ——-শাকেরা বেগম শিমু
দুরন্ত আশা
——-শাকেরা বেগম শিমু
ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো নতুন করে সাজাই,
দুরন্তমন নিয়ে অাবার আশার বীণা বাজাই।
জীবননদীর ঢেউয়ের স্রোতে হারিয়ে গেছে আশা,
প্রেমযমুনায় তলিয়ে গেছে স্বপ্ন-ভালোবাসা।
যাইনি শুধু হৃদয় থেকে শক্তি-মনোবল,
মনকে বলি নতুন করে স্বপ্ন সাজাই চল্।
জীবননদীর স্রোতে আবার স্বপ্নভেলা ভাসা,
হাজারঝড়েও ক্ষয় হবেনা দুরন্ত এই আশা।

এই সংবাদটি 825 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ