তেঁতুলিয়ার ভজনপুরে কবর স্থান থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃত্যদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৭

তেঁতুলিয়ার ভজনপুরে কবর স্থান থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃত্যদেহ উদ্ধার
মোহাম্মদ সাঈদ পঞ্চগড় প্রতিনিধি :
তেঁতুলিয়ার ভজনপুরে কবর স্থান থেকে গলায় ফাঁস দেয়া এক বৃদ্ধের ঝুলন্ত মৃত্যদেহ উদ্ধার ।
নিহতের নাম সাত্তার চানদিয়া (৬৫)। গত রাত ১০ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদী গঞ্জ গোরস্থান মাঠের এক গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে গ্রামবাসী থানা পুলিশকে খবর দেন। এ ব্যাপারে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসেদ আলী সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন তার রহস্য জানা যায়নি। তার আত্মীয় স্বজনকে খবর দেয়া দেয়া হয়েছে। নিহতের বাড়ি পঞ্চগড়ের সাতমেরা ইউনিয়নে বলে জানা গেছে।

এই সংবাদটি 720 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ