ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় বেড়েছে

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় বেড়েছে। কোম্পানির প্রথম প্রান্তিকে প্রিমিয়াম আয় বেড়েছে ৩৪ কোটি ৪২ লাখ টাকার। কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি,১৬-মার্চ’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত প্রান্তিকে কোম্পানির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩৩৮ কোটি ৮৩ লাখ টাকা। ২০১৫ সালে কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ৩৬ কোটি ৫৭ লাখ টাকা। আর তহবিলের পরিমাণ ছিল ৩ হাজার ৯০ কোটি ১ লাখ টাকা।

এই সংবাদটি 692 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ