ঢাকা |
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৮
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতকারী যুবককে ধরে আটকে রাখা হয়েছে।
শনিবার বিকালে ক্যাম্পাসের মুক্তমঞ্চে এই হামলার পরপরই ওই যুবককে ধরে ফেলা হয়। পরে তাকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ওই যুবককে আটকে রাখা হয়েছে। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ড. জাফর ইকবালের ওপর পেছন দিক থেকে এক যুবক ছুরিকাঘাত করে। তার বয়স আনুমানিক ২৫ বছর হবে।
ঘটনাস্থলে উপস্থিত শাবি শিক্ষার্থীদের ভাষ্য, হামলাকারী যুবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। তাকে এর আগে কেউ কখনও দেখেনি। সে বহিরাগত।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।