জগন্নাথপুরে ধান বোঝাই ট্রাক খাদে পরে নিহত ১,আহত ৯

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মে ৭, ২০১৮

জগন্নাথপুরে ধান বোঝাই ট্রাক খাদে পরে নিহত ১,আহত ৯

জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নে গতকাল সোমবার বিকাল ৫টা ৩০ মিনিটের সময় শ্রীধরপাশা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্রিজে উঠতে গিয়ে খাদে ধান বোঝাই ট্রাক পড়ে গেলে ১ জন নিহত ও ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সিলেটের গোয়াইনঘাটের ধান কাটার শ্রমিক নলুয়ার হাওর থেকে ধান কাটা শেষ করে ভাগে পাওয়া ধান নিয়ে বাড়ি ফেরার পথে শ্রীধরপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজে উঠতে গিয়ে খাদে ধান বোঝাই ট্রাক পরে গেলে ১ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। আব্দুর রউফ (৩০) নামের এক ব্যক্তি ঘটনা স্থলে নিহত হয়েছে। ৯ জনকে আহত অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় লোকদের সহযোগীতায় প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আংশকাজনক।

এই সংবাদটি 645 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ