চতুর্থ প্রজন্মের কোম্পানী হয়েও স্বচ্চতায় শীর্ষে জেনিথ লাইফ — ড. এম মোশাররফ হোসেন

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯

চতুর্থ প্রজন্মের কোম্পানী হয়েও স্বচ্চতায় শীর্ষে জেনিথ লাইফ — ড. এম মোশাররফ হোসেন

চতুর্থ প্রজন্মের কোম্পানী হয়েও স্বচ্চতায় শীর্ষে আছে জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স শীর্ষে আছে উল্লেখ করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য ড. এম মোশাররফ হোসেন বলেছেন পেশাকে ভালোবাসুন বেনিফিট পাবেন। দেশ উপকৃত হবে। আপনিও আর্থিকভাবে লাভবান হবেন।

২ ডিসেম্বর সোমবার জেনিথ ইসলামী লাইফের বর্ষ সমাপনী সম্মেলনের সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। এতে সভাপতিত্ব করেন কোম্পানির সিইও ড.এস এম নুরুজ্জামান।

মোশাররফ হোসেন বলেন, ব্যাংকে চাকরি করে গাড়ি পেতে অনেক কষ্ট করতে হয়। বীমা পেশায় তুলনামূলক কম পরিশ্রমে নিজের গাড়ি পাওয়া যায়। বীমা পেশা সম্মানের পেশা। আপনি আপনার পেশাকে ভালোবেসে কাজ করুন। এতে কোম্পানি লাভবান হবে। দেশের অর্থনীতি উপকৃত হবে। আপনিও আর্থিকভাবে উপকৃত হবেন।

তিনি বলেন, বীমা ব্যবসায় মূলধন লাগে না। এটা মূলত জ্ঞানের বিষয়, প্রযুক্তিগত বিষয়। এখানে কমিটমেন্টের প্রয়োজন আছে। অন্য সব ব্যবসাতেই মূলধনের প্রয়োজন আছে। আমাদের বুঝতে হবে ঝুঁকিপূর্ণ মানুষের জন্যই বীমা। বীমা খাতের ইনহেরেন্ট বেনিফিট পুরো সমাজ ভোগ করে।

বীমা কর্মীদের উদ্দেশ্যে ড. এম মোশাররফ হোসেন বলেন, আপনাদের প্রতিষ্ঠান পরিচালনায় যারা রয়েছেন তাদের ব্যবসায়িক সফলতা দেখে আপনাদের অনুপ্রাণিত হওয়া উচিত এবং আরো ভালো ব্যবসা করা প্রযোজন।

তিনি আরো বলেন, নিজেরদের শক্তি ও দক্ষতা সম্পর্কে ধারণা থাকতে হবে। নিজেদের দুর্বলতা ও চ্যালেঞ্জগুলোও জানতে হবে। সে অনুযায়ী আমাদের পরিকল্পনা নিয়ে দুর্বলতাগুলো দূর করে সামনে এগিয়ে যেতে হবে।

মোশাররফ হোসেন বলেন একজন গ্রাহক যখন ভালো সেবা পেয়ে থাকেন তখন তিনি একজন ভালো গ্রাহক হন। আর ভালো গ্রাহকই কোম্পানির বা কর্মীর ব্যবসা বাড়াতে সাহায্য করে। অন্যদের কাছে সেই কোম্পানির সুনাম তুলে ধরেন তারা।

এই সংবাদটি 1024 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ