ঢাকা |
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬
মঙ্গলবার সকালে পশ্চিম ভূরুলিয়ার জনৈক এমদাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
ধর্ষক রুবেল মিয়া (২২) প্রতিবেশী হোসনে আরার ছেলে। সে স্থানীয় কবির সরকারের বাড়িতে থাকে। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব থানা এলাকায়।
এ বিষয়ে ভিকটিমের মা বাদি হয়ে বুধবার দুপুরে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, তিন বছর আগ থেকে দুই মেয়েকে নিয়ে এক নারী ভুরুলিয়ার জনৈক এমদাদের বাড়িতে থেকে ছাত্রাবাসে ঝিয়ের কাজ করেন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে মেয়েকে ঘুমের মধ্যে রেখে কাজে যান শিশুটির মা।
সুযোগ বুঝে প্রতিবেশী বখাটে ছেলে রুবেল সকাল পৌনে ৮টার দিকে তার ঘরে ভেতরে যায়। এসময় ঘুমিয়ে থাকা তার মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে (১১) মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে সে।
এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনতে পেয়ে পার্শ্ববর্তী ঘরের শিশুরা চিৎকার শুরু করে। একপর্যায়ে রুবেল এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত অবস্থায় শিশুটি ছাত্রাবাসে গিয়ে ঘটনাটি তার মাকে জানায়।
পুলিশ জনায়, অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্ত শেষে মামলা হয়েছে। ঘটনার পর লম্পট ধর্ষক রুবেল পলাতক রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।