গফরগাঁওয়ে করোনায় ২ চিকিৎসক আকান্ত

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

গফরগাঁওয়ে করোনায় ২ চিকিৎসক আকান্ত

ময়মনসিংহ গফরগাঁও প্রতিনিধি মোঃমোস্তফা কামাল

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আঞ্জুম ও
ডাঃ রুমন নামে দুই চিকিৎসক করোনায়
আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন
ময়মনসিংহের সিভিল সার্জন ডা.
এবিএম মশিউল আলম। এ নিয়ে গফরগাঁও
উপজেলায় ৩জন করোনায় আক্রান্ত
হলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের
পিসিআর ল্যাবে সোমবার ময়মনসিংহ
বিভাগের ৪ জেলার ৯৪ জনের নমুনা
সংগ্রহ করা হয়েছিল। এরমধ্যে
ময়মনসিংহের গফরগাঁও ২ চিকিৎসক,
জামালপুরে ৩জন, নেত্রকোনায় ১ জন ও
শেরপুরে ১ জন করোনায় আক্রান্ত হয়।

এই সংবাদটি 569 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ