ঢাকা |
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোথাও কেক কেটে জন্মদিন উদযাপন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটরিয়ামে ভাষাবিজ্ঞান বিভাগ ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।
খালেদা জিয়াকে হুমকি দিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করবেন না। যদি করেন, তবে ছাত্রলীগ নেতাকর্মীরা তা প্রতিহত করবে।’
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘১৫ আগস্ট দিন-রাত দেশব্যাপী ছাত্রলীগ নেতাকর্মীরা পাহারা দেবে। কোথাও তাদেরকে কেক কাটতে দেয়া হবে না।’
খালেদা জিয়া নিজ বাসভবনে কেক কাটলে সেটিও প্রতিরোধ করা হবে কিনা- এমন প্রশ্নে জবাবে জাকির হোসাইন বলেন, ‘প্রকাশ্যে কোথাও কেক কাটতে দেয়া হবে না। তবে কেউ যদি লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে কেক কেটে ছবি তুলে গণমাধ্যমে পাঠায়, সেটিতো আর প্রতিহত করা সম্ভব নয়।’
ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বক্তব্য সমর্থন করে সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, ‘অবৈধ জন্মদিন বাংলাদেশের মাটিতে পালন করা যাবে না। বাংলাদেশ ছাত্রলীগ তা পালন করতে দেবে না।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।