ঢাকা |
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০
আসামিদের হাসপাতালে আনা নেয়া করতেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের এমন ১০ কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে হওয়ার খবর পাওয়া গেছে।
গত কয়েকদিনে একাধিকবার পরীক্ষা করা হলে তাদের করোনার রিপোর্ট পজিটিভ আসে।
বুধবার কারা সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, আক্রান্তরা বর্তমানে জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
আক্রান্তরা সবাই পুরান ঢাকার কারাগারে থাকতেন। তাদের দায়িত্ব ছিল অসুস্থ বন্দিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো।
তবে এখন পর্যন্ত কেরানীগঞ্জের কারাগারের ভেতরে থাকা কেউ করোনায় আক্রান্ত হয়নি বলেও ওই সূত্রটি নিশ্চিত করেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।