ঢাকা |
প্রকাশিত: ৪:৪৩ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৯
রেদোয়ান হোসেন জনি:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের মত এবারও ২ শত দরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন করেরহাট ইউনিয়নের অলিনগর এলবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পশ্চিম অলিনগর বায়তুর রহমান বড় জামে সমজিদের সভাপতি নিজাম উদ্দিন প্রকাশ এয়ারপোর্ট নিজাম। শনিবার (১ জুন) সকালে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব ও পশ্চিম অলিনগর গ্রামে ব্যাক্তিগত তহবিল থেকে তিনি ঈদ বস্ত্র ও নগদ অর্থও বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নিজাম উদ্দিনের বড় ভাই অবসরপ্রাপ্ত আর্মি অফিসার নাছির উদ্দিন ও ছোট ভাই কুয়েত প্রবাসী ইকবাল হোসেনসহ এলাকায় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। নিজাম উদ্দিন জানান, নাড়ির টানে এলাকায় ছুটে আসি। তাই স্বচোখে এলাকার মানুষের দুঃখ-কষ্ট দেখতে পেয়ে সাধ্যমতো তাদের পাশাপাশি থাকার চেষ্টা করি। ইনশাল্লাহ আমি সবসময় আমার এলাকার দরিদ্র মানুষগুলোর পাশে থেকে তাদের জন্য কল্যাণমূলক কিছু কর্মকান্ড করে যেতে চাই। উল্লেখ্য, দীর্ঘদিন যাবত নিজাম উদ্দিন প্রতি রমজানে এলাকার হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করে আসছেন। এছাড়া এলাকার তিনি নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।