কমলগঞ্জে যায়যায়দিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুন ৭, ২০১৬

কমলগঞ্জে যায়যায়দিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

বিশেষ প্রতিনিধি: কমলগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৬জুন সোমবার সকাল ১১টায় শমশেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে বর্ষপূর্তির কেক কাটেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও যায়যায়দিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ, ওয়াহিদ রুলু, সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, ইত্তেফাক কমলগঞ্জ প্রতিনিধি নূরুল মোহাইমীন মিল্টন, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক মোস্তাফিজুর রহমান, পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, জনতা পত্রিকার প্রতিনিধি বিশ্বজিৎ রায়, ভোরের ডাক পত্রিকার জয়নাল আবেদীন, দিনকাল প্রতিনিধি ফটিকুল ইসলাম রাজ, যোগাযোগ প্রতিনিধি আসহাবুর ইসলাম শাওন প্রমুখ। পরে আড্ডার মাধ্যমে মধূমাসের সকল প্রকার মৌসুমী ফল দিয়ে সবাইকে আপ্যায়ন করানো হয়।

এই সংবাদটি 901 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ