এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা ১১ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা ১১ ফেব্রুয়ারি

এমপিও পুনর্বিবেচনা কমিটির সভা আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।  মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র দৈনিক শিক্ষাকে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব, বেসরকারি কলেজ শাখার উপসচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক, কলেজ ও প্রশাসন শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক ও কলেজ শাখার উপপরিচালকসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সভায় বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থগিত, কর্তন, বাতিল ও ছাড়ের ব্যাপারেও আলোচনা করা হবে। এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি, পুনঃএমপিওভুক্তি, বকেয়া ভাতা প্রেরণসহ বকেয়া বেতন ভাতাদি প্রদানসহ মন্ত্রণালয়ে ও অধিদপ্তরে আসা বিভিন্ন আবেদন নিষ্পত্তি করা হবে এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায়।

এই সংবাদটি 550 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ