ঢাকা |
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬
রাজশাহীর বাঘায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগে সোমবার দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা এক নারীসহ দুইজনকে আসামি করে বাঘা থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে রোববার দুপুরে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে বাঘা থানার ওসি (তদন্ত) ধীরেন্দ্রনাথ প্রামানিক জানান, নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর বাড়ি উপজেলার তেপুখুরিয়া গ্রামে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে।
রোববার দুপুরে স্কুলের টিফিনের সময় সে তার এক বান্ধবীকে সঙ্গে নিয়ে স্কুলের পাশের একটি দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় জুয়েল রানা (২২) নামে এক যুবক ওই স্কুলছাত্রীকে স্কুলের পাশেই জনৈক আকবর আলীর বাড়িতে ডেকে নিয়ে যায়।
এরপর আকবর আলীর স্ত্রী মনিকা বেগমের সহযোগীতায় জুয়েল ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে বাড়িতে গিয়ে ওই স্কুলছাত্রী তার মাকে বিষয়টি জানায়। এরপর থানায় এ মামলা করা হয়।
অভিযুক্ত জুয়েল তেপুখুরিয়া গ্রামেরই বেল্লাল হোসেনের ছেলে। মামলায় জুয়েল ও মনিকা বেগমকে আসামি করা হয়েছে।
ওসি জানান, অভিযোগ পেয়েই তিনি ওই স্কুলছাত্রীর বাসায় গিয়ে তার সঙ্গে কথা বলেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। আর অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।