ইটাউরি মহিলা আলিম মাদরাসায় গণ সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৯

বড়লেখা অফিস: বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি মহিলা আলিম মাদরাসায় অধ্যক্ষ আব্দুল আহাদ খান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় তাকে গণসম্বর্ধনা প্রদান প্রদান করা হয়।

বুধবার (৭ আগস্ট) মাদরাসা হলরুমে গভর্ণিং বর্ডির সভাপতি মোস্তফা উদ্দিনের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক এরশাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম, সম্ববর্ধিত অধ্যক্ষ মাও: আব্দুল আহাদ খান, ৩নং নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, সময়চিত্র পত্রিকার সম্পাদক ও সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাও: ফয়জুল হক শিমুল, সাবেক ইউপি সদস্য মিছবাউল হক মিনু, সারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, মাদরাসার শিক্ষক হা: মাও: ছফর উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাজু আহমদ, পরগনাহী দৌলতপুর আলিম মাদরাসার গভর্ণিং বর্ডির সদস্য এমরানুল হক বাবু, সৈয়দ আব্দুর রহীম উনু, পরগনাহী দৌলতপুর আলিম মাদরাসার আরবী প্রভাষক মিছবাহ উদ্দিন, আব্দুল কাদির, শিক্ষক ফয়জুল হক, আহমদ সিদ্দিক সাইরাস।
অনুষ্ঠানে সম্বর্ধিত অধ্যক্ষকে ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে মাদরাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এই সংবাদটি 897 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ