ঢাকা |
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৬
ক্ষমতাসীন আওয়ামী লীগকে জঙ্গিবাদ ও উগ্রপন্থিদের প্রথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের বক্তব্য ও আচরণের সঙ্গে জঙ্গিবাদী বক্তব্য ও আচরণের কোনো পার্থক্য নেই।’
রোববার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে রিজভী এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, রক্তাক্ত সন্ত্রাস আর হরিলুটের অর্থনীতিতে সরকার টিকে থাকতে চাইছে। জঙ্গিবাদ নির্মূলের নামে তারা বিএনপির অস্তিত্ব নির্মূলের চেষ্টা করছে।
রিজভী বলেন, ঈদের আগে যে বর্ণনাতীত হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, তা জাতিকে স্তম্ভিত করেছে। এবার মানুষ ভয় আর আতংকে ঈদ অতিবাহিত করেছে। আনন্দঘন উৎসব সহিংস রক্তপাতে ম্লান হয়ে গেছে।
তিনি বলেন, ‘জনগণের দাবি উপেক্ষা করে সরকার এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তারা সংকটের সমাধান না করে দোষারোপের খেলা অব্যাহত রেখেছে।’
রিজভী বলেন, জঙ্গিবাদ নির্মূলের কথা মুখে বললেও সরকারই ইচ্ছা করে এ ইস্যু জিইয়ে রাখছে, যাতে জনগণ তাদের পদত্যাদের বিষয়টি আলোচনায় না আনে।
তিনি আবারও বলেন, ‘উগ্রবাদ দমনে সরকার জাতীয় ঐক্যের আহ্বানে আগেও সাড়া দেননি, এখনও দিবে না। তবে বিএনপি মনে করে, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ সংকটের সমাধান সম্ভব নয়।’
ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠটিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।