আনন্দ উৎসাহ এর মধ্য দিয়ে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

আনন্দ উৎসাহ এর মধ্য দিয়ে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

মিসবাহ উদ্দিনঃ

ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ উল্লাসে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে, পালন করছে বিয়ানীবাজার ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ। (৪  ডিসেম্বর)বুধবার  মিছিলগুলো বিয়ানীবাজার পৌর শহরের বিভিন্নরাস্তা প্রদক্ষিন করে।কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলের প্রথমভাগে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের প্রপার গ্রুপ, আনন্দ মিছিল বের, এর পরপরই স্বাধীন গ্রুপ, রিভার বেল্ট,  পাভেল গ্রুপ এবং পল্লব গ্রুপ আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি সংঘটনের দলীয় পতাকা বহন করে নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিপূর্ণ ভাবে পালনের  জন্য  কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ কলেজ ক্যাম্পাসসহ পৌর শহরের বিভিন্ন গুরুত্ত্বপূর্ন পয়েন্টে ্মোতায়েন ছিলো।

 

 

এই সংবাদটি 374 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ