আজ বিয়ানীবাজার হানাদার মুক্ত দিবস

প্রকাশিত: ৪:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬

আজ বিয়ানীবাজার হানাদার মুক্ত দিবস

৭ ডিসেম্বর বিয়ানীবাজার হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বিয়ানীবাজার উপজেলা পাকহানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল। ঐদিন ডাকবাংলো চত্বরে মুক্তিযোদ্ধারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উড়িয়ে এ উপজেলাকে পাক হানাদারমুক্ত হিসেবে ঘোষণা দেন।
২০১২ সালের ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিয়ানীবাজার শত্রুমুক্ত দিবস হিসেবে পালন করা হয়। বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।ঐতিহাসিক ঐদিনে উপস্থিত অনেকেই আজও জীবিত রয়েছেন এবং ২০১২ সালে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে সকল বিতর্ক উড়িয়ে দিয়ে ৭ ডিসেম্বর বিয়ানীবাজার শত্রুমুক্ত দিবস হিসেবে ঘোষণা করেন।

এই সংবাদটি 483 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ