ঢাকা |
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯
অস্বচ্ছ প্রক্রিয়ায় এমপিওভুক্তি হওয়া বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বেকায়দায় পড়েছে শিক্ষা প্রশাসন। পাশাপাশি বিএনপি-জামায়াত নেতাদের প্রতিষ্ঠিত কয়েকটি প্রতিষ্ঠানের এমপিওভুক্তি নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। মন্ত্রিসভার সদস্য ও সরকার দলীয় এমপিদের ডিও লেটারে (চাহিদাপত্র) প্রতিষ্ঠান এমপিওভুক্তি না হলেও নামসর্বস্ব, অস্তিত্বহীন, অ্যাকাডেমিক স্বীকৃতিবিহীন, ট্রাস্ট পরিচালিত, যুদ্ধাপরাধী ও বিএনপি নেতাদের নামে প্রতিষ্ঠিত স্কুল-কলেজ ও মাদ্রাসা কীভাবে এমপিওভুক্তি হলো- তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এই ধরনের ২১টি বিতর্কিত প্রতিষ্ঠানের তালিকা পেয়েছে। আজ ৬ নভেম্বর দৈনিক সংবাদে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি লিখেছেন রাকিব উদ্দীন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও অনির্ধারিত আলোচনায় কয়েকজন মন্ত্রী এবারের এমপিওভুক্তির তালিকা নিয়ে অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছেন। এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। তবে এমপিওভুক্তি নিয়ে জটিলতা যাতে আরও ঘনীভূত না হয় সেজন্য বদলির বিষয় গোপন রাখা হচ্ছে। একজন সংসদ সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এবার ‘শহীদ জিয়াউর রহমান নামের ন্যূনতম চারটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে জিয়াউর রহমানকে শহীদ স্বীকৃতি দিল শিক্ষা মন্ত্রণালয়।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।