মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকাদক্ষিণ কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৬

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকাদক্ষিণ কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেট জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম রায়হান চৌধুরী  সহ সকল নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। বুধবার সকাল ১১ ঘটিকায় ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ফয়জুল হকের সভাপতিত্বে সাধারন সম্পাদক রাজন আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন- কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক নাহিদুজ্জামান, নয়ন মালাকার অপু, জুয়েল আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা সুমন আহমদ, নাসিমুজ্জামান, মারুফ আহমদ,রেহান আহমদ, শরিফ আহমদ, দেলোয়ার হোসেন শুভ, সিপার আহমদ, আমান আহমদ, রফি আহমদ,সুয়েদ আহমদ, আমজাদ হোসেন লাভলু, রুহুল আমিন,সৌরভ মালাকারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এই সংবাদটি 361 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ