গোলাপগঞ্জ পৌর এলাকার হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৫ সালের পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা প্রদান অনুষ্টান অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবারে বিদ্যালয় প্রাঙ্গণে এ কৃতি সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নিমার আলীর সভাপতিত্বে, সহকারী শিক্ষক গুল মেহেরের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র সিরাজুল জব্বার চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মুন্তাকিম, ইউ আরসি ইন্সট্রাক্টর মফিজ উদ্দিন ভূইয়া,সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, স্থানীয় পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লুৎফুর রহমান।
পৌরসভার নব-নির্বাচিত মেয়র সিরাজুল জব্বার চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন,শিক্ষকদের আন্তরিকতা ও পরিশ্রমের ফসল প্রকাশ পায় শিক্ষার্থীদের ফলাফলের মাধ্যমে। গুণগত মান সম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে ভাল ফলাফল অর্জন সম্ভব।শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনের পেছনে রয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রয়াস।সকল শিক্ষা প্রতিষ্ঠানে ত্রিমুখী এ ঐক্য সৃষ্টি করতে পারলে শিক্ষার মানোন্নয়ন হতে বাধ্য।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ওয়েছুর রহমান, বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য ময়নুল ইসলাম শামীম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সহকারী শিক্ষক মন্ডলী ও অভিভাবকগন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজ উদ্দিন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট বিতরণ করা হয়।