ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৬
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় দুর্বৃত্তরা গৃহকর্তাসহ তার ২ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। শনিবার দিবাগত গভীররাতে এ ডাকাতির ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, বাহুবল উপজেলা সদরের সাতপাড়িয়া গ্রামের সাবেক ইউপি মেম্বার সওদাগর মিয়ার ২ পুত্র দুবাই কর্মরত আছে। অন্য পুত্রদের নিয়ে তিনি বাড়িতে বসবাস করেন। ওই দিন রাত আড়াইটার দিকে ৭ থেকে ৮ জনের একদল মুখোশধারী ডাকাত ওই বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির গেইটের তালা ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে গৃহকর্তাসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এ সময় বাঁধা দিরে গৃহকর্তা জয়নাল মিয়া (৪৫) ও তার পুত্র এমরান মিয়া (২০) কে কুপিয়ে আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গৃহকর্তা জয়নাল মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পুত্র এমরান মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে ওই গ্রামে ডাকাত আতংক বিরাজ করছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।