বানিয়াচঙ্গে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হাসপাতাল পাঠিয়েছে লম্পট স্বামী

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

বানিয়াচঙ্গে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হাসপাতাল পাঠিয়েছে লম্পট স্বামী
স্টাফ রিপোর্টার ॥
বানিয়াচঙ্গে যৌতুকের জন্য শাহেদা আক্তার (২০) নামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে লম্পট স্বামী। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
সূত্র জনায়, চুনারুঘাট উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুস সাত্তারের কন্যা শাহেদাকে বিয়ে করে বানিয়াচঙ্গ উপজেলার বালিখাল গ্রামের কাজল মিয়ার পুত্র সুজন মিয়া। বিয়ের সময় যৌতুক হিসেবে অনেক টাকার জিনিসপত্র দিয়েছেন শাহেদার গরীব পিতা। কিন্তু এরপরও সুজনের পাষাণ হৃদয়ে শাহেদার স্থান হয়নি। সম্প্রতি সুজন ২০ হাজার টাকা যৌতুকের জন্য ৭ মাসের অন্তঃসত্ত্বা শাহেদার উপর নির্যাতন চালায়। শাহেদা শত নির্যাতন সহ্য করে সংসার করে আসছিল। গতকাল সোমবার সকালে ফের শাহেদার উপর ২০ হাজার টাকার জন্য নির্যাতন চালায় সুজন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্ত্রীকে পিটিয়ে আহত করে সুজন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে লম্পট স্বামী গা ঢাকা দিয়েছে।

এই সংবাদটি 791 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ