গুনই গ্রামে অপচিকিৎসায় মাদ্রাসার ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৬

এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে অপচিকিৎসায় আলমগীর হোসেন (৮) নামের এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে হাসপাতাল থেকে তড়িগড়ি করে লাশ নিয়ে যাওয়ায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ওই ছাত্রের পিতা আমজাদ আলী জানান, গত মঙ্গলবার মাদ্রাসা থেকে আসার পথে সে রাস্তায় হোচট খেয়ে পড়ে যায়। ইমামবাড়ি বাজারের এক হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে ঔষধপত্র ও ইনজেকশন দেয়। দিনে দিনে তার অবস্থার অবনতি হতে থাকে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এদিকে ওই গ্রামের কতিপয় মাতব্বর তড়িগড়ি করে লাশ নিয়ে যায় হাসপাতাল থেকে। এ সময় আমজাদ আলী জানান, তার পুত্র অপচিকিৎসায় মারা গেছে।

চৌধুরীবাজার ফাঁড়ি এলাকা টমটম চুরি
এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার ফাঁড়ি এলাকা থেকে একটি টমটম নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ওই এলাকায় আতংক বিরাজ করছে। গত রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই টমটমের মালিক একে কাওসার বাদি হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় তার টমটমটি তার নিয়োজিত চালক সোহেল যাত্রী নিয়ে চৌধুরীবাজার ফাড়ির সামনে আসে। এ সময় ৮ থেকে ১০ জনের একদল যুবক চালককে ভয় দেখিয়ে টমটম নিয়ে চম্পট দেয়। পরে দুর্বৃত্তরা টমটম মালিক কাওসারের নিকট ৫০ হাজার টাকা দাবি করে জানায় টাকা দিলে টমটমটি ফেরত দেয়া হবে।

এই সংবাদটি 477 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ