হবিগঞ্জে মামলা তুলে নিতে বাদীনির পরিবাকে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬

এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলা সদরের মজলিশপুর গ্রামে মা ও কন্যা আদালতে মামলা দায়ের করে পড়েছে বিপাকে। আসামীদের হুমকি ধামকির কারণে নিরপত্তাহীনতায় ভুগছে তারা। জানা যায়, ওই গ্রামের দুদু মিয়ার স্ত্রী আমেনা খাতুন ও তার কন্যা জোসনা আক্তারকে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের মেম্বার জালাল মোহাম্মদ, ওয়াহিদ, বেলাল মিয়াসহ কয়েকজন লোক মারপিট করে শ¬ীলতাহানির চেষ্টা চালায়। এ ব্যাপারে উলে¬খিতরা আমেনা খাতুন বাদি হয়ে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন কোর্টে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গত সোমবার। মামলা দায়েরের খবর শুনে আসামীরা মামলা তুলে নিতে বাদীনির পরিবাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এই সংবাদটি 923 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ