ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬
এনায়েত হোসেন সোহেল , ফ্রান্স থেকে :
নেদারল্যান্ডসের আমস্টারডামে অষ্টমবারের মতো জাঁকজমকের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সামাজিক ও সংস্কৃতি ব্যক্তিত্ব স্বপ্না চৌধুরীর সার্বিক আয়োজনে গতকাল শনিবার (৪ঠা এপ্রিল ) স্থানীয় সময় বিকেলে অসড্রপ মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে এবং গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মনমাতানো এ পিঠা উৎসব ও মিলনমেলায় অনেক প্রবাসী বাংলাদেশি পরিবার-পরিজন ও নেদারল্যান্ডসে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা অংশ নেন।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্টানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের নিয়ে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করের পিঠা উৎসবের আয়োজক স্বপ্না চৌধুরী।
বাপ্পি সিদ্দিকী ও কামাল হোসাইনের প্রাণবন্ত উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কথা সাহিত্যিক উপল হাসান, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল , সাংস্কৃতিক সংগঠন সোনার বাংলা পরিচালক রেবেকা ওয়াফী মুক্তি, প্রিয়া চৌধুরী ,আব্দুল্লাহ আল মামুন,জুনু আক্তার,জায়েদ আলম, ওমর অপু,কামাল হোসেন,তানজির নিভা,কেওম অরুপ আহমদ বাবু, অন্তরা বড়ুয়া,রনি মৌলা প্রমুখ।
পিঠা উৎসবকে কেন্দ্র করে পুরো অডিটরিয়াম সাজানো হয় বর্ণিল সাজে। পিঠা স্টলে শোভা পায় ভাপা, দুধচিতই, চুই পিঠা, নকশি, মালপোয়া, পাটিসাপটাসহ বাহারি স্বাদ ও নকশার পিঠা।
পিঠা উৎসবকে ঘিরে মেতে থাকে প্রবাসে বেড়ে ওঠা শিশু–কিশোরেরা। ছিলেন কয়েকজন বিদেশিও।
পরিপাটি করে এসব সাজানো পিঠাপুলির গায়ে লাগানো ছিল হরেক রকমের নেমপ্লেট। অনুষ্ঠান পরিচালনাকারী কর্মকর্তা ও প্রদর্শনকারীদের সাজসজ্জাও ছিল অন্য রকম। পুরুষের নকশি করা পাঞ্জাবি আর নারীদের লাল-সবুজের বাহারি শাড়িতে মুখরিত ছিল পিঠা উৎসবের নান্দনিক পরিবেশ।
এ সময় পিঠা উৎসবকে মনে হয় বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ।
বক্তারা বলেন, পিঠাপুলির দেশ বাংলাদেশ। পিঠাপুলি এ দেশের একটি ঐতিহ্যবাহী খাবার। পিঠাপুলি ছাড়া বাঙালীয়ানা যেন ভাবাই যায় না। কথায় আছে, বাঙালির পিঠা লাগে মিঠা। বাঙালির ঐতিহ্যগত কারণে ঋতুর সঙ্গে পিঠার অন্য রকম যোগসূত্র আছে। তাই বাঙালীয়ানাকে আমরা বরণ করে নিই পিঠা উৎসবের মাধ্যমে।
অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন,শ্যামল শীল, আলিশা নুরী, শিপ্রা মন্ডল ও শিশু শিল্পী সমৃদ্ধা প্রমুখ।

নৃত্য পরিবেশন করে শ্রদ্ধা ,শানিন্দ।
পরে পিঠা উৎসবে পিঠা প্রতিযোগিতায় বিজয়ী লিজা,মায়া চৌধুরী,মনি হোসেন, বালিশ খেলায় বিজয়ী জায়েদ আলম,মো:মামুন,কামাল হোসেন ও শিশুদের চেয়ার দৌড়ে বিজয়ী সামারা,বেলোরিয়া এবং আকসার হাতে পুরস্কার প্রদান করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।