তৃতীয় মেয়াদে জেনিথ লাইফের সিইও ড. এস এম নুরুজ্জামান

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫

তৃতীয় মেয়াদে জেনিথ লাইফের সিইও ড. এস এম নুরুজ্জামান

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এসএম নুরুজ্জামানকে তৃতীয় মেয়াদে সিইও হিসেবে নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

মঙ্গলবার (১৭ জুন) কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মো. নুরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

আইডিআরএ’র চিঠি ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। ইতিপূর্বে দুই মেয়াদের জন্য তিনি মূখ্য র্নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে অত্র কোম্পানিতে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

এই সংবাদটি 219 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ