ঢাকা |
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫
হাওড়ের ফসল রক্ষা বাঁধের কাজের টেন্ডার পাওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলার সংগঠক আফজাল হোসাইন শান্তর কাছে জিলাপি খেতে চাওয়া ওসি মো. মনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শান্ত ফসল রক্ষা বাঁধের কাজের টেন্ডার পাওয়ায় ওসি মনোয়ার তাকে ফোন করে জিলাপি খাওয়ানোর কথা বলার একটি অডিও রেকর্ড সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এমন ঘটনার একদিন পরই পুলিশ লাইনসে সংযুক্ত হলেন ওসি মনোয়ার।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে জানানো হয়, কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে লাইন ওআর হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে মো. জাফর ইকবালকে ইটনা থানায় নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানান, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে লাইন ওআর হিসেবে সংযুক্ত করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।