ঢাকা |
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২২
সাজাদুর রহমান সাজু গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”- এই প্রতিপাদ্যে সারা দেশের মত ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫ নভেম্বর শনিবার সকালে পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এ এইচ এম তারিকুল শরীফ, উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার, ,সমবায়ী আল আমিন, হ্যাপী বেগম সহ কর্মকর্তা বৃন্দ। শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে এ বছর রহিম বাদশা ও মেহেদী হাসান কে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বোরজাহান কবীর।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।