ঢাকা |
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২১
সারা দেশে নয়, শুধুমাত্র সিটি করপোরেশন এলাকায় ১২ বছরের অধিক শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার বিকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে আমাদের আলোচনা চলছে। যাদের বয়স ১২ বছরের অধিক, তাদেরকে একটি টিকা দেওয়ার সুযোগ রয়েছে। সেটিও যে কোনো জায়গায় দেয়া যাবে না। তারও কিছু কারিগরি সহায়তার বিষয় রয়েছে। হয়তো শুধুমাত্র, সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের সেই টিকা দেয়া সম্ভব হবে। টিকা কখন, কিভাবে দেয়া শুরু করতে পারবো, তা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথাবার্তা চলছে।
এর পরে সার্কিট হাউজ মিলনায়তনে চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবউল-আলম হানিফ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. দীপু মনি।
এছাড়াও স্থানীয় সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।