ঢাকা |
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২১
অনিবন্ধিত ও অননুমোদিত অনলাইন নিউজ পোর্টাল এক সপ্তহের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রাশিদা চৌধুরী নীলু ও জারিন রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
রাশিদা চৌধুরী বলেন, “এর আগে এ সংক্রান্ত রিট আবেদনে আদালত গত ১৬ আগস্ট রুলসহ আদেশ দিয়েছলেন। সে রিটেই সম্পূরক আবেদন করে অনিবন্ধিত, অনুমোদিত নিউজপোর্টাল বন্ধের আরজি জানিয়েছিলাম।
“আদালত সে আবেদনের শুনানির পর আজ বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চোরম্যানকে সাত দিনের মধ্যে অনিবন্ধিত, অনুমোদিত নিউজ পোর্টাল বন্ধ করে প্রতিবেদন দিতে বলেছেন।”
ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী বলেন, “আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে অননুমোদিত, অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধ করে বিবাদিদের প্রতিবেদন দিতে বলেছেন।”
এদিকে অনিবন্ধিত ও অননুমোদিত অনলাইন নিউজ পোর্টাল এবং সংবাদ-বিনোদন ভিত্তিক ফেসবুক পেজ বন্ধসহ সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ-নীতিমালা প্রণয়ন করতে পৃথক আরেকটি রিট হাইকোর্টে শুনানীর অপক্ষোয় আছে। এ রিটের বাদী হয়েছেন সিলেট জেলার বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।