পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বড়লেখায় আসছেন

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী  বড়লেখায় আসছেন

বড়লেখা প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি এক সংক্ষিপ্ত সফরে বড়লেখায় আসছেন।

৭ অক্টোবর মন্ত্রী সদ্য প্রয়াত বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সাধারণ আনোয়ার উদ্দিন, সহসভাপতি নিমার আলী ও ফৈয়াজ আলীর কবর জিয়ারত করবেন।

আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিনি চা শ্রমিকদের মাঝে চেক বিতরণ ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর করবেন। এদিন বেলা ২টায় পরিবেশ মন্ত্রী মৌলভীবাজারের উদ্দেশ্য রওয়ানা করবেন।

সেখানে পৌঁছেই তিনি সদ্য প্রয়াত মৌলভীবাজারে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত করবেন।

পরে বিকেল সাড়ে ৩টায় তিনি মৌলভীবাজার পৌরসভা ক্যাম্পাসে পুকুর উন্নয়ন ও লাইটিং এবং কাশিনাথ সড়কের পুকুর উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিন বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আয়োজিত জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে পরিবেশ মন্ত্রী যোগদান করবেন। পরে তিনি বিকেল ৪টায় বড়লেখার উদ্দেশ্য রওয়ানা করবেন।

১০ অক্টোবর শনিবার সকাল ১১টায় জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিনি উপজেলার নন-এমপিও মাদ্রাসা শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে জুড়ী উপজেলার পূজা মণ্ডবসমূহে জি.আর. চাল এর ডি,ও. এবং গৃহহীনদের জন্য ঘরের চাবি হস্তান্তর ও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনা খাবার বিতরণ করবেন।

পরদিন ১১ অক্টোবর রোববার সকাল ১১টায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পরিবেশ মন্ত্রী শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বড়লেখা উপজেলার পূজা মণ্ডবসমূহে জি.আর. চাল এর ডি,ও. বিতরণ, উপজলার পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনা খাবার বিতরণ করবেন।

এদিন রাতে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে তিনি সিলেট ত্যাগ করবেন।

এই সংবাদটি 589 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ