ঢাকা |
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজের বাড়িতে তার মৃত্যু হয়।ি
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা সেলিম আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মালেকা বেগম দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতা, রক্তশূন্যতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত আগস্টে তাকে হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়েও চিকিৎসা দিতে হয়েছিল।
সেখান থেকে গত ৩ সেপ্টেম্বর ভোলার বাড়িতে ফেরেন মালেকা বেগম। তার পাঁচ দিনের মাথায় তিনি না ফেরার দেশে চলে গেলেন।
বিকালে আসরের নামাজের পর স্থানীয় বীরশ্রেষ্ঠ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মালেকা বেগমকে দাফন করা হবে বলে জানান সেলিম আহমেদ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।