ঢাকা |
প্রকাশিত: ৪:১৯ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২০
মুখে মুখে আমরা সিঙ্গাপুর-কানাডাকে ছাড়িয়ে গেছি সামিয়া রহমান সামিয়া রহমান এই উন্নয়ন দিয়ে কি হবে! যে উন্নয়নে সাধারণ মানুষ সেবা পায় না! মুখে মুখে আমরা সিঙ্গাপুর-কানাডাকে ছাড়িয়ে গেছি। কাগজে কলমে অনেক কিছুই। এখন মনে হয়, বাস্তবে আদতে শূন্য । …. শূন্য শূন্য শূন্য। কেন স্বাস্থ্য খাতে এতোটাই দুর্দশা? কেন আইসিউ স্থাপনে জেলা, উপজেলা বা শহরে এতোটাই কার্পণ্য? টাকাতো যথেষ্ট বরাদ্দ হয়। যায় কোথায়? কেউ কি দেখার নেই? কেউ নেই? শুধু ঝুলি ভরা বুলি! এতোদিনেও নেই কেন বলবেন কি? কেন একটা হাসপাতালে ভর্তি হতে মানুষকে আজ পাগলের মতো ছুটতে হবে? কেন করোনা পরীক্ষার জন্য সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও সুযোগ মিলে না? কেন মৃত ও আক্রান্তের সংখ্যা এতো বাড়ার পর টেস্টের সংখ্যা বাড়ে না? কেন স্বাস্থ্য খাতের প্রকাশ্য দুর্নীতির পরও কোনো বিচার নেই? আমাদের দেশের এমপিকে ধরে অন্য দেশ, মানব পাচারের দায়ে। মন্ত্রী বলেছিলেন, এমপি নাকি ব্যবসা করে! সরকারের নজরদারিতে এতো ছিদ্র কেন? এতো সব প্রশ্ন- কিন্তু কেউ উত্তর দেবে না। কেউ কি উত্তর দেবেন? নাকি শুধু আদেশ করে বলবেন, সরকারের নির্দেশনা মেনে চলুন???
(ফেসবুক থেকে সংগৃহীত)
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।