ঢাকা |
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২০
কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন RRB এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও তার স্ত্রী। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান। সারোয়ার আলম শারীরিকভাবে সুস্থ আছেন, তবে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সারোয়ার আলম ফেসবুকে লেখেন– ‘কোভিড-১৯ পরীক্ষায় ফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’
ফেসবুকে তিনি আরও জানান, তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন। তবে বাসায়ই চিকিৎসা নিচ্ছেন সারোয়ার আলম। তাদের দুই সন্তান সুস্থ আছে।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের পর থেকে সারোয়ার আলম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক ও গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ ছাড়া রমজানে বেশ কয়েকটি ভেজালবিরোধী অভিযানও পরিচালনা করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সাহসী ভূমিকা রাখায় সর্বমহলে পরিচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম প্রথম আলোচনায় আসেন ২০১৪ সালে। ফার্মগেটে ওভারব্রিজ বাদ দিয়ে যারা সড়কে রাস্তা পারাপার হচ্ছিলেন, তাদের নামমাত্র জরিমানা করে সচেতন করেছিলেন তিনি।
তার আলোচিত অভিযানের মধ্যে অন্যতম ছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে ফকিরাপুল ক্যাসিনোতে অভিযান। গত ১৮ সেপ্টেম্বর ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদে অভিযান চালান তিনি। এ সময় ১৪২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। এসব কারণে প্রশংসিত হন সারোয়ার আলম।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।