ঢাকা |
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২০
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৭৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ২০ জনের।
এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৩২ হাজার ০৭৮ জন। আর মারা গেলেন ৪৫২ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৩৪ নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৭৬ জন।
এর আগে শুক্রবার ১৬৯৪ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। সেদিন ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটিট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।