ঢাকা |
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮
সিলেটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জির ওপর হামলা করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার হেতিমগঞ্জ বাজারে সড়কের ওপর চলা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরীর পথসভায় মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে তিনি এ হামলার শিকার হন।
হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।
মঙ্গলবার রাতে থানার ওসি একেএম ফজলুল হক শিবলী যুগান্তরকে জানান, এ ঘটনার পর এখনো কোনো মামলা হয়নি।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার হেতিমগঞ্জ বাজারের সড়কের ওপর নির্বাচনী পথসভা করছিল বিএনপির কর্মী-সমর্থকরা। এ সময় নির্বাচনে ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি মোবাইল কোর্ট পরিচালনা করতে ওই এলাকায় যান।
তিনি পথসভায় পৌঁছার আগেই তার ওপর হামলা করা হয়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান যুগান্তরকে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় আজ রাতেই মামলা দায়ের করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।