ঢাকা |
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৮
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান বলেছেন, জাতি আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দুই প্রধান রাজনৈতিক দলের দেউলিয়াত্বের কারণে দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। একমাত্র ইসলামী সমাজব্যবস্থা দেশে শান্তি আনতে পারে। সেই লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে ইসলামী ফ্রন্ট (মোমবাতি) ৭৪ আসনে প্রার্থী দেবে।
শনিবার সকালে হযরত শাহ আমানত (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
‘জিয়ারত কাফেলা’র মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা শুরু করল জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের শরিক এ দলটি। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অবস্থিত সুফি সাধকদের মাজার জিয়ারতের মাধ্যমে ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতারা নির্বাচনী প্রচারণা চালান।
দলের কেন্দ্রীয় মহাসচিব এমএ মতিন বলেন, অধিকারহারা মানুষের অধিকার ফিরিয়ে দিতে রাজনীতি করছে ইসলামী ফ্রন্ট।
এ সময় হাজার হাজার কর্মী-সমর্থক মোটর শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শাহ আমানত (রহ.) মাজার থেকে যাত্রা শুরু করে কর্ণফুলী, আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালী এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নেন- দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুহাম্মদ মসিহুদ্দৌলা, ছাদেকুর রহমান হাশেমী, আহমদ হুসেইন প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।