পরিচ্ছন্ন শহর গড়তে বিয়ানীবাজার পৌর মেয়রের উদ্যোগ

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৮

পরিচ্ছন্ন শহর গড়তে বিয়ানীবাজার পৌর মেয়রের উদ্যোগ

শনিবার ( ৬ অক্টোবর) বিয়ানীবাজারের ফুটপাত উচ্ছেদের মধ্য দিয়ে পরিচ্ছন্ন শহর গড়ার উদ্যোগ নিয়েছেন বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুস শুকুর। শনিবার সন্ধ্যায় পৌর মেয়রের কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পৌর মেয়র আব্দুস শুকুর বলেন- আমরা দীর্ঘ দিনের পুরনো সমস্যা দুরীকরনে কাজ শুরু করেছি এবং এর ফলে বিয়ানীবাজার একটি পরিচ্ছন্ন, সুন্দর ও মডেল পৌরসভায় রুপান্তরিত করতে পারব বলে আমরা আশা করছি। এ উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে বিয়ানীবাজার পৌরসভার নানা উন্নয়নমুলক কাজ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন শ্রীঘ্রই কলেজ রোডের আরসিসি ডালাই কাজ শুরু হবে। এছাড়া ড্রেনের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, যেগুলো ছোট সেগুলো বড় করার কাজ, ভাঙ্গা রাস্তা মেরামত সহ নানা পরিকল্পনার কথা তিনি সাংবাদিকদের কাছে তুলে ধরেন। ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিচ্ছন শহর গড়তে বিয়ানীবাজার পৌর মেয়রের উদ্যোগকে অনেকেই স্বাগত জানান । এছাড়া ফুটপাত দখলকারী মৎস্য ব্যবসায়ীদের অন্যত্র ছেড়ে যাওয়ার ব্যাপারে তিনি নানা তথ্য উপাত্ত তুলে ধরেন। একদিকে পৌরসভার কিচেন মার্কেটে মৎস ব্যবসায়ীদের যেতে অনিহা অপরদিকে সরকার কর্তৃক নির্ধারিত স্থানে মাছ ও সবজি ব্যবসায়ীদের যাওয়া ছাড়া কোন গত্যন্তর নেই উল্লেখ করে তিনি বলেন এ মার্কেটের মালিক সরকার, তদারকি করে পৌরসভা । এটার সভাপতি এডিসি (রেভিনিউ) মেয়র ও উপজেলা নির্বাহী অফিসার এর সদস্য। এখানে ছাড়া অন্য কোথাও মাছ ও সবজী ব্যবসায়ীদের স্থানান্তর করার সুযোগ ও নেই । অতএব আমরা আশা করছি অচিরেই তারা উক্ত মার্কেটে এসে ব্যবসা করবেন। তিনি বলেন আমরা বার বার মৎস্য ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করেছি এবং বুঝানোর চেষ্ঠা করেছি। এখানে ফ্যান, পানি, ও পয়: ময়লা নিস্কাসনের সুব্যবস্থা রয়েছে। কিন্তু তারা আসতেছেন না। আমি আশা করছি শীঘ্রই তারা সকলে বিয়ানীবাজার শহরকে সুন্দর করতে এগিয়ে আসবেন।

এই সংবাদটি 623 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ