বড়লেখায় বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মসজিদের ইমাম নিহত

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৮

বড়লেখায় বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মসজিদের ইমাম নিহত

বড়লেখা প্রতিনিধি :: মৌলভী বাজারের বড়লেখায় বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাওলানা মুজিবুর রহমান (৬০) নামে এক ইমাম মারা গেছেন।

৭ (সেপ্টেম্বর) শুক্রবার বিকাল আনুমানিক ৩ টায় বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সড়ক দূর্ঘটানায় নিহত মাওলানা মুজিবুর রহমান জুড়ি গোয়ালবাড়ী মসজিদে ইমামতি করতেন। শুক্রবার নামাজ শেষে তিনি মটরসাইকেল যোগে বাড়ী আসার পথে হাতলিয়া এলাকায় কুলাউড়া মুখী একটি বাস মৌলভীবাজার-জ-১১-০১৮০ তাকে পিষ্ট করে।

আহতাবস্থায় প্রথমে তাকে বড়লেখা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম.এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সেখানে নেওয়ার পর তিনি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান

নিহত মুজিবুর রহমান বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের সুড়িকান্দি আদমপুর গ্রামের মৃত সফিকুল ইসলামের ছেলে।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরই বাস চালক পালিয়ে যায়। তবে পুলিশ মিনিবাসটি আটক করেছে।

এই সংবাদটি 831 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ