ঢাকা |
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৮
কাতার প্রতিনিধিঃ এক অনাড়ম্বর ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাতারে জালালাবাদ এসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী ও শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান গত ২৩ আগস্ট বৃহস্পতিবার কাতারের সেলিমার প্যালেইস রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুস ছত্তারের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের সঞ্চলনায় এবং ধর্ম বিষয়ক সম্পাদক হাঃ লিয়াকত’র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি জুবের আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ,অর্থ সম্পাদক রমুজ আলী, সহ আপ্যায়ন সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে কাতার বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন কমিটিতে ছিলেন নজমুল হক ,অলিদ আহমদ সেলিম, লাল মিয়া ও মুস্তাফিজুর রহমান। ১৯৯২ সাল থেকে দুস্থ মানবাতার সেবায় কাজ করে যাওয়া এ সংগঠনটি উক্ত অনুষ্ঠানে বৃহত্তর সিলেটের ৪০ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করে।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা সজ্জাদ আলী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।