ঢাকা |
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৮
বিজ্ঞপ্তি: গোলাপগঞ্জে ফুলবাড়ী-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিভাবক সদস্য নির্বাচনে পুরুষ-মহিলাসহ মোট ৯ জন অংশ গ্রহন করেন। এ নির্বাচনে দু’জন পুরুষ ও দু’জন মহিলা নির্বাচিত হয়েছেন। বিজয়ীদের মধ্যে ১ম স্থান লাভ করেন গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের কোষাধ্যক্ষ, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল আজিজ (ভোট ১৫১), ২য় স্থান লাভ করেন শিক্ষানুরাগী আবুল কালাম বুদুর (ভোট ১৪০), মহিলাদের মধ্যে লাইলী বেগম (ভোট ২৪৩) ও নাদিরা বেগম (ভোট ২৪০) নির্বাচিত হন। নির্বাচনে ৪৯২ জন ভোটারের মধ্যে মোট ভোটাধিকার প্রদান করেছেন ২৯১ জন। এরমধ্যে পুরুষ-মহিলাদের মধ্যে ভোট বাতিল হয়েছে ৪৮টি।
এদিকে ফুলবাড়ী-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, বিশিষ্ট সাংবাদিক শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবর রহমান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, জালাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি জাহিদ উদ্দিন, আজিজ খান, খন্দকার বদরুল আলম, সেক্রেটারী খালেদ হোসেন, সহ-সেক্রেটারী শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল আহমদ, প্রচার সম্পাদক ফাহাদ হোসাইন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, প্রকাশনা সম্পাদক জাবেদ আহমদ, সদস্য কামিল আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গফফার কুটি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।