জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে ফ্যামেলী শপে দুঃসাহসিক চুরি সংঘঠিত

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুন ৬, ২০১৮

জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে ফ্যামেলী শপে দুঃসাহসিক চুরি সংঘঠিত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারের ফেরী ঘাটে ফ্যামেলী শপে গতকাল সোমবার (৪জুন) দিবাগত রাত ৮টা ৩০ মিনিটে তারাবি নামাজ চলাকালিন সময়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
বাজার ব্যবসায়ীরা জানান,ফ্যামেলী শপে মালিক সাজু মিয়া প্রত্যেক দিনের ন্যায় তারাবি নামাজ আদায় করতে মসজিদে যান।রমজান মাস থাকায় দোকানের স্টাফ সন্ধায় সকল বাড়ীতে চলে যায়।তারাবি নামাজে থাকা অবস্থাায় দোকানের পিছনের দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে। দোকানে থাকা বাজার ব্যবসায়ীদের লটালি টাকা,ক্যাশ,সিগারেট সহ প্রায় ২ লক্ষাদিক টাকার মালামাল নিয়ে যায়।
বাজারের ব্যবসায়ীগন মিলে স্থাানীয় ইসলামপুর গ্রাম থেকে বিভিন্ন দোকানে চুরির সাথে জড়িত থাকার সন্দেহে শফিক মিয়ার ছেলে হামজা মিয়া (১৭) ও পাইলগাঁও ইউনিয়নের এরারিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে লেবু মিয়া (১৫) তাদেরকে জিজ্ঞাসাবাদের চুরির করছে বলে জবানবন্দি দেয়।পাশা পাশি বিগত এক সাপ্তাহ আগে সহ বাজারের সবকয়টি দোকানে চুরির করেছে বলে জানায় চোরগন।গতকাল মঙ্গলবার স্থাানীয় আওয়ামীলীগ অফিসে বাজারের ব্যবসায়ীগন মিলে দুই চোরকে জগন্নাথপুর থানার এএসআই ফিরোজের কাছে হস্তান্তর করেন।
এব্যাপারে বাজারের ব্যবসায়ীগন জানান, বাজারের সকল ব্যবসায়ীগন চুরি বন্ধ করতে উদ্যোগ নিতে হবে চুরি বেড়ে যাওয়ায় আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এ অবস্থাায় বাজারের ব্যবসায়ীসহ ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছে। সাধারণ মানুষও একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ।রানীগঞ্জ বাজার এলাকায় থানা পুলিশের তৎপরতা বাড়ানো না হলে সামনে ঈদকে ঘিরে চুরির ঘটনা আরো বাড়ার আশঙ্কা এলাকাবাসীর। হঠাৎ করেই এধরনের চুরি বেড়ে যাওয়ায় অত্র এলাকার বাসা-বাড়ি সহ দোকান মালিকরা আতংক গ্রস্থা হয়ে পড়েছে।
এব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো.হারুনুর রশিদ চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দুই চোরকে জগন্নাথপুর থানায় রাখা হয়েছে। বয়স কম থাকায় তাহাদের অভিভাবক আসলে মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে।##

এই সংবাদটি 685 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ