মুফিজুর রহমান নাহিদ, সিলেট জেলাপ্রতিনিধি:এস.এস.সি/দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির গাছবাড়ি সাথী শাখার উদ্যোগে স্হানিয় সাইন রাইজ কমিনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে । কৃতি শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক রাজশাহি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বলেন, আজকের যুগ হচ্ছে জ্ঞান-বিজ্ঞানের যুগ। বিশ্বায়নের এই সময়ে আজকের শিক্ষার্থীদেরকে তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষায় অগ্রসর হওয়া জরুরি এবং তার সাথে প্রয়োজন আদর্শিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠা। আজকের শিক্ষার্থীদেরকে নৈতিকতা শিক্ষা অর্জনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবেযে দেশের মানুষের নৈতিকতা দূর্বল সে দেশে দুর্নীতি, ঘুষ, চুরি, অবৈধ দখলদারীর আগ্রাসন অনেক বেশি। ব্যক্তির নৈতিকতা ও উন্নত চরিত্রের অভাব গোটা দেশকেই নিয়ে যায় অবনতির দিকে। এরূপ দেশে আইন হয়ে যায় অন্ধ, জাতি আটকে পড়ে দুর্নীতির কালো থাবায়। সমস্ত রাষ্ট্রীয় ব্যবসা হয়ে পড়ে অকেজো। চরিত্রহীন ব্যক্তিরা দেশ ও জাতির কথা বিবেচনা করে না। সবছিুর ঊর্ধ্বে তাদের স্বার্থ। এসব হীণমন্য লোক তাদের ক্ষুদ্র স্বার্থে দেশের বিরাট ক্ষতি করতেও দ্বিধা বোধ করে না। চোরাকারবারি, কালোবাজারি করে দেশের সম্পদ বিদেশে পাচার করে। বিশ্বের কাছে নিজের দেশকে হেয় প্রতিপন্ন করে। কিন্তু যারা চরিত্রবান তারা নিজের স্বার্থ দেশের কল্যাণে জলাঞ্জলি দিতে পিছপা হয় না। দেশ ও জাতির উন্নতিই একজন চরিত্রবান লোকের কাছে পরম আকাক্সক্ষার বিষয়। তাই দেশের অগ্রগতির জন্য সর্বাগ্রে প্রয়োজন একটি চরিত্রবান জাতি গড়ে তোলা।ইসলামি ছাত্র শিবির গাছবাড়ি সাথী শাখার সভাপতি ইব্রাহীম আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফিজ আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগরী সভাপতি নজরুল ইসলাম, বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সিলেট জেলা পূর্বের সভাপতি পারভেজ আহমদ,সিলেট জেলা পূর্বের অর্থ সম্পাদক ওমর ফারুক,সিলেট জেলা পূর্বের এইচআরডি সম্পাদক হাফিজ মনসুর আহমদ,সাবেক ছাত্র নেতা গাছবাড়ি সামিট মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা মুখতার আহমদ,কানাইঘাট সদর সাথী শাখার সভাপতি বদর উদ্দিন ফরহাদ, কানাইঘাট পশ্চিম সাথী শাখার সেক্রেটারি কুতুব উদ্দিন প্রমুখ, স্হানিয় ও বিভিন্ন স্হান থেকে আগত দায়িত্বশীল বৃন্দ। প্রধান আর্কষণ হিসাবে উপস্হিত ছিলেন কৃতি সংর্ধিত শিক্ষার্থীবৃন্দ। অনু্ষ্ঠানে শেষ পর্যায় তাদের ডায়রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় ।