ঢাকা |
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৮
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় ইয়াবাহ সহ ৩জনকে ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন উপজেলার পাটলি ইউনিয়নের ব্রাহ্মনগাঁও (ইসলামপুর) গ্রামের আব্দুল জলিল ওরফে সোবা মিয়ার ছেলে মো.এমামূল হোসেন (২৯), লাউতলা (গাংপাড়) গ্রামের মাসুক মিয়ার ছেলে মো. রফু ওরফে শিপু (৩৫), বিশ^নাথ থানার ছত্রিশ (রমজানপুর) গ্রামের রইছ আলীর ছেলে আসমান আলী (৩৫)।
জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়,গত সোমবার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া জগন্নাথপুর থানার মামলা নং-১১,তারিখ-১২-০৪-১৮খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ দঃবিঃ এর মামলার আসামী মো. এমামূল হোসেন (২৯),মোঃ রফু ওরফে শিপু (৩৫),আসমান আলী (৩৫)কে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জানান,গ্রেফতাকৃতরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য।তারা পেশাগত ভাবে ডাকাত গত বিগত ১২-০৪-১৮ইং তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় ১০-১২ জন অজ্ঞাতনামা ডাকাত দল রামদা,রড,ডেগার ও কিরিছ,আগ্নেয়াস্ত্র ইত্যাদি সহ মারাত্মক দেশীয় অস্ত্র-শস্ত্র হাতে নিয়া ডাকাতি মামলার বাদীর বাড়ীর মেইন গেইটের তালা কাটিয়া এবং দরজা ভাঙ্গিয়া বসত ঘরে প্রবেশ করিয়া বাদী ও বাদীর পরিবারের অন্যান্য লোকজনদের বাধিয়া মারপিট করিয়া অস্ত্র দ্বারা জিম্মি করিয়া স্টীলের আলমারির চাবি নিয়া আলমারিতে থাকা স্বর্ণাংলকার,নগদ টাকা সহ সর্বমোট অনুমান ২৭,৪৬,০০০ টাকার মুল্যের মালামাল লুন্ঠন করিয়া নিয়ে যায়। ডাকাতি মামলা হওয়ার পর জগন্নাথপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৬-০৪-২০১৮ ইং তারিখ রাত ৭.৪৫ ঘটিকার সময়ে এরালিয়া বাজারে পিছনে হাওরে অবস্থানকালীন সময়ে গোপন সূত্রে সংবাদ পাইয়া আসামী রফু মিয়া মোহাম্মদপুর গ্রামে আশপাশে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৮.১০ মিনিটের সময় জগন্নাথপুর থানাধীন মোহাম্মদপুর সাকিনস্থ লন্ডন প্রবাসী দুদু মিয়া বাড়ীর পূর্ব পাশে রাস্তায় স্থানীয় লোকজনদের সহায়তায় আসামী রফু মিয়া,শিপু মিয়া, রুফুকে আটক করেন। উপস্থিত লোকজন সহ সাক্ষীদের সম্মুখে আসামী রফু মিয়ার দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির কুচে গুজানো নীল রংয়ের জিপারযুক্ত পলিথিনের প্যাকেটে মুড়ানো গোলাপী রংয়ের ৩৪ (চৌত্রিশ) পিচ মাদক ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।যাহার প্রতিটির গায়ে খুদাই করা ইংরেজী অক্ষরে ডাবলিউ ওয়াই লেখা অক্ষর উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কর্টের মাধ্যমে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।