পঞ্চগড়ে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৭

পঞ্চগড়ে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

এম,এ সাঈদ পঞ্চগড় প্রতিনিধি: “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোদা উপজেলা পরিষদ চত্তরে শুরু হয়েছে  ৪ দিন ব্যাপী ফলদবৃক্ষ মেলা ২০১৭।

আজ এ উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে বের

হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা চত্তরে এসে শেষ হয়।

পরে মেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ। মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন এবং উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।

এই সংবাদটি 411 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ