২৪ ঘন্টা গ্যাস সরবারাহ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৭

২৪ ঘন্টা গ্যাস সরবারাহ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে

স্টাফ রিপোর্ট:

২৪ ঘন্টা গ্যাস সরবারাহ বন্ধ থাকার ফলে জনদূর্ভোগ চরমে পৌছেঁছে। ২৭ জুন মঙ্গলবার রাত ১২ টা থেকে ২৮ জুন বুধবার রাত ১২ টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সিএনজি ষ্টেশনে শত শত যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ করা গেছে। ফলে ঈদে শহরমুখী মানুষের চরম দূর্ভোগ ও বিপর্যয় দেখা যায়।।

দূর্ভোগের রেশ কাটতে আরো ৩/৪ দিন লাগবে বলে আশংকা করা হচ্ছে। এরই ফাঁকে কতিপয় অসাধু চালক দ্বিগুন ভাড়া নিয়ে যাত্রী হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যাত্রীদের অভিযোগ : দ্বিগুন ভাড়া অযৌক্তিক । যারা যানবাহন চালাচ্ছেন তাদের গাড়ীতে গ্যাস দিয়েই চালাচ্ছেন অথচ পেট্রোল দিয়ে চালানোর অহেতুক অজুহাতে তারা দ্বিগুন ভাড়া নিচ্ছেন। ১০/ ৫ টাকা বৃদ্ধি হতে পারে তা না করে দিগুন ভাড়া নেয়ার ব্যাপারে তারা প্রতিবাদ করেছেন এবং সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছে।

এছাড়া বুধবার রাত ১২ টা থেকে গ্যাস সরবারাহ চললেও চালকরা ভাড়া কমাচ্ছেন না।

উল্লেখ্য: বিবিয়ানা গ্যাসক্ষেত্র সংস্কার করার জন্য মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা সারাদেশে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সেবা বন্ধ থাকবে বলে ঘোষনা দেয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের ওই তথ্য কর্মকর্তা বলেন, ‘বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সংস্কার কাজ প্রতি বছরই হয়। এবারের কার্যক্রমও পূর্বনির্ধারিত। ঈদের আগে জনগণকে এ বিষয়টি জানাতে ছয়টি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আর এটি নতুন ঘটনা নয়। প্রতি বছরই বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সংস্কার কাজ হয়ে থাকে।’
সংস্কারের জন্য এ সময়কে বেছে নেওয়া প্রসঙ্গে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আসলাম উদ্দিন বলেন, ‘ঈদের সময়টাতে দেশের কলকারখানা বন্ধ থাকে। বাসাবাড়ির চেয়ে লোকজন গ্রামেই অবস্থান করেন বেশি। ফলে গ্যাসের চাপ থাকে কম। তাই এ সময়ে সংস্কার কাজ করা হবে।’

 

এই সংবাদটি 656 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ