ঢাকা |
প্রকাশিত: ৬:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে স্বপ্নকুঁড়ি সমাজ কল্যাণ সংস্থার আওতায় শিলা মেধাবৃত্তি পরীক্ষা ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠবারের মত অনুষ্ঠিত শিলা মেধাবৃত্তি পরীক্ষার উপজেলার প্রায় ৬৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে-৪২০ জন ও অষ্টম শ্রেণিতে-৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা পরিদর্শন করতে আসেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্যাহ খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী উপজেলা দুদকের চেয়ারম্যান তাজুল ইসলাম ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শন করতে আসা অতিথিবৃন্দ পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও হল পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন ও শিলা মেধাবৃত্তি পরীক্ষার উত্তরোত্তর সাফল্য কামনা করেন ও শিলা মেধাবৃত্তির মত বড় মাপের পরীক্ষার সফল ও সুন্দরভাবে আয়োজনের জন্য স্বপ্নকুঁড়ি সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক বিজয় রুদ্র পালকে আন্তরিক ধন্যবাদ জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।