ঢাকা |
প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬
ছাতক(সুনামগঞ্জ) থেকে সংবাদদাতাঃ
ছাতকে কিশোরী অপহরনের সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ায় স্থানীয় এক সাংবাদিককে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে। নিজেকে আনোয়ার হোসেন পরিচয় দিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ০১৭৯৪-৩৬৬২৫৭ নম্বর থেকে ফোন করে দৈনিক সুনামগঞ্জের খবর জাউয়া প্রতিনিধি ও দৈনিক যুগভেরী পত্রিকার ছাতক প্রতিনিধি তপন জ্যোতি তপুকে সে প্রান নাশের হুমকী দেয়। শুক্রবার সন্ধ্যে ৬টা ২২ মিনিটের সময় মোবাইল ফোনের এ নম্বর থেকে তাকে হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় সাংবাদিক তপন জ্যোতি তপু নিজের নিরাপত্তা চেয়ে রাতেই জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি জিডি এন্ট্রি(নং-৩৯৬) করেছেন। দক্ষিন খুরমা ইউনিয়নের মনিরগাতি উচ্চ বিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থীকে রোববার অপহরন করা হয়েছে বলে অপহৃতার মা সেনপুর গ্রামের সাজনারা বেগম বাদী হয়ে মঙ্গলবার দোয়ারাবাজার উপজেলার পান্ডাগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের আবরোজ মিয়ার পুত্র শিপন মিয়া(৩০), ছাতক উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের কাপ্তান মিয়ার পুত্র আনোয়ার হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় মেয়ে অপহরনের অভিযোগ দেন। এ অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিভিন্ন স্থানীয় পত্রিকায় বিষয়টি সংবাদ আকারে প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার হোসেন এ সাংবাদিককে প্রান নাশের হুমকি দিয়েছে বলে জিডিতে উলে¬খ করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।