ঢাকা |
প্রকাশিত: ৫:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬
বিশেষ প্রতিনিধি ঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের উদ্যোগে ২১ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় মাঠে পিএসসি, জেএসসি ও এসএসসি উত্তীর্ণ ১৮০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব পুণ্যব্রত চৌধুরী। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকান্ত সিংহের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন ও বিলকিস বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দীন, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, সহকারী অধ্যাপক ডঃ রনজিত সিংহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুমিন তরফদার, সাংবাদিক মুজিবুর রহমান, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহ ও সাবেক প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নেতা বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাংবাদিক শাব্বির এলাহী, উপজেলা স্কাউটস কমিশনার মোশাহীদ আলী, স্থানীয় ইউপি সদস্য রুপেন্দ্র সিংহ, চা জনগোষ্ঠীর নেতা মোহন রবিদাস।
বাংলাদেশ মনিপুরী আদিবাসী ফোরামের ৮ম আয়োজনে কমলগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিএসসি, জেএসসি ও এসএসসি উত্তীর্ণ ১৮০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করে সকলকে একটি সনদ, একটি কলম, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে একটি বই, একটি ইংলিশ অভিধান ও একটি সংবিধানের ছোট বই প্রদান করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।